ইকুয়েডরের কারাগারে দাঙ্গায় নিহত ৮, আহত ১০
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ সময়: ১৩:০১:৪২
ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ (বাসস) : দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের দুটি কারাগারে গতকাল বৃহস্পতিবার দাঙ্গায় আটজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছেন। দেশটির কারা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কর্তৃপক্ষ জানায়, কোটোপাক্সি কারাগারে চারজন বন্দি নিহত হয়েছেন। একই ঘটনায় পিচিনচা কারাগারেও আরও চারজনের মৃত্যু হয়েছে।
২০২১ সাল থেকে ইকুয়েডরের বিভিন্ন কারাগারে ৫০০ জনের বেশি বন্দি নিহত হন।
বিজ্ঞাপন
Shwapno Super Shop
দেশটির কয়েকটি কারাগার সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও কারাগারের ভেতরে সক্রিয় মাদক পাচারকারী চক্রগুলো কর্তৃপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব চক্র কারাগারে বসেই হত্যাকাণ্ড ও চাঁদাবাজির নির্দেশ দিয়ে থাকে।
কারা কর্তৃপক্ষ জানিয়েছে, দাঙ্গার জন্য দায়ীদের শনাক্ত করা হয়েছে। তাদের সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থাসম্পন্ন ‘এল এনকুয়েন্ত্রো’ কারাগারে স্থানান্তর করা হবে।
No Comment Yet