বিশ্ববিদ্যালয়ের আর্মি রিজার্ভ ইউনিটে একসঙ্গে প্রেমিক-প্রেমিকা
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫ সময়: ০১:৪৫:২৮
প্রেমিক-প্রেমিকা একসঙ্গে আর্মি রিজার্ভ ইউনিটে। একসঙ্গে তারা প্রশিক্ষণ নিচ্ছেন। একসঙ্গে মার্চপাস্ট করছেন। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে প্রেমিক ও প্রেমিকার জন্য। হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে বৃটেনে। এ খবর দিয়ে অনলাইন ডেইলি মেইল বলছে, লেডি লুইস উইন্ডসরের প্রেমিকও এখন তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের আর্মি রিজার্ভ ইউনিটে যোগ দিয়েছেন। সেখানে তাদের সম্পর্ক আরও গভীর হচ্ছে। রিমেম্ব্রেন্স ডে উইকএন্ডে সেন্ট অ্যানড্রুজ রেজিমেন্টস ডে প্যারেডে দু’জনকে প্রথমবারের মতো একই সারিতে মার্চ করতে দেখা যায়। দু’জনই সামরিক ইউনিফর্মে ছিলেন এবং অনুষ্ঠানে তাদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
ডিউক ও ডাচেস অব এডিনবারার ২২ বছর বয়সী এই কন্যা কম বয়সেই দায়িত্বশীলতার জন্য প্রশংসিত। ৯ই নভেম্বর শহীদদের স্মরণে অফিসার্স ট্রেনিং করপস-এর সদস্য হিসেবে প্যারেডে অংশ নেন। আর এটা হয় তার জন্মদিনের ঠিক পরের দিনই। যাকে তার প্রেমিক বলা হচ্ছে, তিনি ফেলিক্স দা সিলভা-ক্ল্যাম্প। তিনিও এখন তার মতোই নিবেদিতপ্রাণ। ফেলিক্স আগে ইউনিটে ছিলেন নাকি লেডি লুইস যোগ দেয়ার পরে যুক্ত হয়েছেন তা স্পষ্ট নয়। তবে পুরো ঘটনাই ইঙ্গিত দেয়, তাদের সম্পর্ক ধীরে ধীরে এমন পথে এগোচ্ছে, যেভাবে একসময় উইলিয়াম ও কেটের সম্পর্ক এগিয়েছিল। প্যারেডে দু’জনকে সমান গম্ভীর মুখে ক্যামোফ্লাজ পোশাক পরে সহপাঠীদের সঙ্গে মার্চ করতে দেখা যায়। সবাই বুকে লাল পপি ফুল পরেছিলেন। দলটি হোলি ট্রিনিটি চার্চ থেকে শহরের ওয়ার মেমোরিয়াল পর্যন্ত যাত্রা করে। সেখানে তারা পুষ্পস্তবক অর্পণ করেন। হ্যালো ম্যাগাজিনে এক সূত্র জানায়, অনুষ্ঠানটি ছিল খুবই গম্ভীর। লেডি লুইসের আচরণও সেই পরিবেশের সঙ্গে মানানসই ছিল। পুরো সময়জুড়ে তিনি ছিলেন অত্যন্ত মনোযোগী ও পেশাদার।
লেডি লুইস বর্তমানে সেন্ট অ্যানড্রুজ বিশ্ববিদ্যালয়ে চার বছরের ইংরেজি বিষয়ে ডিগ্রির চূড়ান্ত বর্ষে আছেন। সেখানে তার প্রথম পরিচয় ফেলিক্সের সঙ্গে। দু’জনকে নিয়ে নানা গুঞ্জন চলছে দীর্ঘদিন ধরে। লেডি লুইসকে অনেকেই রানি এলিজাবেথের নাতনিদের মধ্যে ‘গোপন শক্তি’ বলে থাকেন তার স্বাভাবিক সৌন্দর্য, শান্ত মেজাজ এবং দাদীর সঙ্গে মিল থাকা বৈশিষ্ট্যের জন্য। এ বছর মার্চে প্রকাশিত ছবিতে দেখা যায়, তিনি দক্ষতার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নাটকে অংশ নিচ্ছেন। ফেলিক্সও তার সঙ্গে বিভিন্ন নাটকে অভিনয় করেছেন। দু’জনেরই থিয়েটারের প্রতি গভীর ভালোবাসা আছে। ২১তম জন্মদিনেও তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি বের হয়। তাতে তারা পরস্পরকে জড়িয়ে ছবি তুলছেন। লুইস ফেলিক্সের কাঁধে মাথা রেখে হাসছেন। যা স্পষ্ট করে, এ সম্পর্ক শুধু গুঞ্জন নয়, বাস্তবেই গভীর।
বিজ্ঞাপন
Shwapno Super Shop
No Comment Yet