বন্দরে ৯ বছরের শিশুকে হয়রানির অভিযোগে যুবক গ্রেফতার
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ সময়: ২৩:১৬:২৬
বন্দরে ফাঁকা বাড়িতে টেলিভিশন মেরামত করতে এসে ৯ বছরের এক শিশুকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে মৃদুল হাসান নামে এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার (১৬ জুন) বন্দরের নবীগঞ্জ নোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় ।
এ ঘটনায় মৃদুল হাসান নামের ওই টিভি মেরামতকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার মৃদুল হাসান (২৫) বন্দর থানার শাহীমসজিদ বউবাজার এলাকার রবিউল হাসানের ছেলে। মৃদুল দীর্ঘ দিন ধরে বন্দর থানার নবীগঞ্জ নোয়াদ্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাদল মিয়ার ভাড়াটিয়া বাড়িতে বসবাস করে আসছে। মৃদুল পেশায় টেলিভিশন মেকানিক।
এর আগে সোমবার (১৫ জুন) রাত সাড়ে ৭টায় বন্দরের নবীগঞ্জ নোয়াদ্দা এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
Anjara World Shop
এ ব্যাপারে ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মঙ্গলবার (২৬ জুন) সকালে মৃদুল হাসানের বিরুদ্ধে বন্দর থানায় মামলা করেন।
শিশুটির মা জানান, টেলিভিশন নষ্ট হলে তারা মৃদুলকে ঠিক করে দেওয়ার জন্য বলেন। মৃদুল সোমবার রাতে টিভি ঠিক করার জন্য তাদের বাসায় যায়। এ সময় ৯ বছরের শিশু ছাড়া কেউ বাসায় ছিল না। এ সময় মেয়েকে একা পেয়ে স্পর্শকাতর অঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে হাত দেয়।
No Comment Yet