যশোরে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

যশোর, ২৯ জুন, ২০২৬, (বাসস): জেলার শার্শায় তিনশ গ্রাম হেরোইন রাখার দায়ে জামাল হোসেন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ সোমবার যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক শাহিনুর রহমান এই রায় প্রদান করেন।

দ-প্রাপ্ত জামাল হোসেন শার্শা উপজেলার বেনাপোলের স্বরবাংহুদা গ্রামের জামাত আলী মোড়লের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৬ সালের ২৮ মার্চ শার্শার বাগআঁচড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিমকোটা গ্রামের কালীবাড়ি মোড়ে অভিযান চালিয়ে জামাল হোসেনকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে তিনটি পলিথিনের প্যাকেটে রাখা তিনশ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ। 

বিজ্ঞাপন

Anjara World Shop

এ ঘটনায় এসআই শরীফ হাবিবুর রহমান বাদী হয়ে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

পরবর্তীতে তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শার্শা থানার এসআই মুরাদ হোসেন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামি জামাল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদ- এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদ-ের আদেশ দেন।

0%
0%
No Comment Yet