ফেনীতে আরো দু’টি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন

ফেনী, ৪ জুলাই, ২০২৬ (বাসস) : ফেনী সদর ও পৌরসভায় আরো দু’টি সরকারি প্রাথমিক বিদ্যালয় নতুন ভবনের উদ্বোধন করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে দু’টি বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করা হয়।

আজ শনিবার সকাল ৯টায় ফেনী পৌরসভার বঙ্গবীর ওসমানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও ১০টায় বাঁলিগাও ইউনিয়নের কাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মিত নতুন ভবনের উদ্বোধন করা হয়।

এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা, সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আক্তার ও উপজেলা প্রকৌশলী দীপ্ত দাশ গুপ্ত।

এছাড়া বালিগাঁওয়ের কাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক শেখ ফরিদ বাহার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা বিএনপি’র আহবায়ক ফজলুর রহমান বকুল, সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুর রহমান জুয়েল।

বিজ্ঞাপন

Anjara World Shop

অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি বলেন, ‘শিক্ষা ছাড়া উন্নতি সম্ভব নয়। শিশুদের শিক্ষার জন্য আমরা যা করার দরকার সব করবো। আমাদের শিশুদের শিক্ষিত করতে হবে। আপনারা শিশুদের বিদ্যালয়ে পাঠান। উচ্চ শিক্ষায় শিক্ষিত করুন। আমরা উন্নয়ন কাজ করে যাচ্ছি। মাত্র শুরু করেছি। সরকারের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব করা হবে।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, ৯৪ লাখ ২৪ হাজার ৮শ’ ২৬ টাকায় পৌরসভার বঙ্গবীর ওসমানী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১ কোটি ১৮ লাখ ৩৬ হাজার ১শ’ ৫ টাকায় বাঁলিগাও কাতালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ করা হয়েছে।

0%
0%
No Comment Yet