জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে গণপূর্ত মন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ১৩ জুলাই ২০২৬ সময়: ০০:৩২:৫৯
ঢাকা, ১২ জুলাই, ২০২৬ (বাসস) : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এবং বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের নব যোগদানকৃত চেয়ারম্যানবৃন্দ।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের আজ রোববার রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান লোদী, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী বাবু, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীবকে নিয়ে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বিজ্ঞাপন
Anjara World Shop
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ও এর অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
No Comment Yet