কুমিল্লায় জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

কুমিল্লা (দক্ষিণ), ১৩ মে, ২০২৬ (বাসস) : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরের ১৮০ দিনের কর্মপরিকল্পনা, চলমান কার্যক্রম এবং গত ৩ মাসে বাস্তবায়িত বিষয়ে কুমিল্লায় এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

জেলা তথ্য অফিসের উদ্যোগে আজ বুধবার সকালে শহরের সার্কিট হাউসে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজি মাহমুদ মিথুন।

তিনি বলেন, সরকারের দেয়া নির্বাচনী ইশতেহারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য প্রচারের মাধ্যমে গণমাধ্যম জনসচেতনতা বৃদ্ধি এবং গুজব প্রতিরোধে কার্যকর অবদান রাখতে পারে।

তিনি সাংবাদিকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সরকারি তথ্য কার্যক্রমকে আরও গতিশীল ও জনমুখী করার ওপর গুরুত্বারোপ করেন।

প্রেস ব্রিফিংয়ে জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নুরুল হক সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। 

বিজ্ঞাপন

Anjara World Shop

তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকা-, জনকল্যাণমূলক কার্যক্রম এবং নাগরিকসেবা সংক্রান্ত তথ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণযোগাযোগ কার্যক্রম আরও জোরদার করা হবে। বিশেষ করে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে সচেতনতা বাড়াতে মাঠপর্যায়ে প্রচার কার্যক্রম সম্প্রসারণ করা হচ্ছে।

তিনি আরও জানান, জেলা তথ্য অফিস ইতোমধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন ও গ্রামীণ পর্যায়ে সভা, উঠান বৈঠক, মতবিনিময় সভা এবং প্রচার কার্যক্রম পরিচালনা করছে।

সরকারের উন্নয়ন অগ্রযাত্রা ও জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য সহজভাবে জনগণের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যে এসব কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

0%
0%
No Comment Yet