জলাবদ্ধতা কেন হচ্ছে সেটা বের করার চেষ্টা করছি : মীর হেলাল
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ সময়: ১৬:১২:৪৭
বান্দরবান, ১৭ জুলাই, ২০২৬, (বাসস) : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেছেন, আমরা চেষ্টা করছি এই তিন পার্বত্য জেলার সামগ্রিক অবকাঠামোগত উন্নয়ন। একইসঙ্গে সমাজের যারা বসবাসকারী আছে, তাদের জীবনমানটা আরেকটু উন্নত করা।
এছাড়াও তাদের যেন কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি এবং বন্যা পরবর্তী সময়ে উনারা যে ক্ষতির শিকার হয়েছে কিছুটা হলেও সরকারের পক্ষ থেকে বা রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে আবার পুনর্বাসনে বা স্বাভাবিক জীবনে ফেরত যেতে আমরা যেন সেই সাহায্যটা তাদেরকে করতে পারি; এই চেষ্টা আমাদের রয়েছে।
আজ শুক্রবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের রেস্ট হাউস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
পরে জেলা শহরের বিভিন্ন এলাকা এবং রোয়াংছড়ি উপজেলার দুর্গম বন্যাকবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
বিজ্ঞাপন
Anjara World Shop
তিনি আরও বলেন, কোন এলাকায় কী জন্য এই জলচ্ছাসটা বা এই ফ্লাডিংটা হচ্ছে, জলাবদ্ধতা হচ্ছে সেটা আমরা বের করার চেষ্টা করছি।
কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে নদীর পার ভেঙে যাচ্ছে। ওখানে ড্যামের ব্যবস্থা করা হচ্ছে, মেরিন ড্রাইভ করার ব্যবস্থা করা হচ্ছে। যেখানে কালভার্ট দরকার, কালভার্টের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
No Comment Yet