ক্রিকেটে বালক ও বালিকা বিভাগে চ্যাম্পিয়ন রাজশাহী, ঢাকা

ঢাকা, ২৪ জুলাই ২০২৬ (বাসস) : নতুন কুঁড়ি স্পোর্টস এর ক্রিকেট ইভেন্টের প্রথম আসরে বালক বিভাগে রংপুর অঞ্চলকে বৃষ্টি আইনে ১৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন রাজশাহী অঞ্চল। বালিকা বিভাগে একই ব্যবধানে ময়মনসিংহকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা অঞ্চল। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৪ রানের বড় সংগ্রহ গড়ে রাজশাহীর ছেলেরা। এই রান-পাহাড়ের নেপথ্যে ম্যাচসেরা মোহাম্মদ শারাফাত সাদিদ। মাত্র ২৬ বলে ৫টি চার আর ৮টি ছক্কায় অপরাজিত ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। 

জবাব দিতে নেমে শুরু থেকেই চাপে পড়ে রংপুর । মাঝপথে বৃষ্টি হানা দিলে খেলা নেমে আসে ৩ ওভারে। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে লক্ষ্য দাঁড়ায় ৪৭ রান। সেই লক্ষ্য ছুঁতে পারেনি রংপুর। ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭ রানে থামে তারা।  শেষ পর্যন্ত ১৯ রানের জয়ে  শিরোপা নিশ্চিত করে রাজশাহী।

বিজ্ঞাপন
Dutch-Bangla bank New account opening free visa debit card

Dutch-Bangla bank New account opening free visa debit card

0%
0%
No Comment Yet