ভদ্রলোকের খেলা ক্রিকেট কি ভদ্ররা খেলেন?

একটা সময়ে খেলা ছিল নিছক বিনোদনের মাধ্যম। শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের লক্ষ্যেই খেলাধুলায় আকৃষ্ট হতেন অনেকে। মূলকথা হলো- মনকে চনমনে রাখা এবং অন্যদের বিনোদিত করাই ছিল খেলার প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য।


কিন্তু সময়ের পরিক্রমায় খেলাধুলায় এসেছে আভিজাত্য, এসেছে পেশাদারিত্ব। বেড়েছে অর্থের ঝনঝনানি। খেলায় অর্থের মোহ ঢুকে যাওয়ায়; খেলোয়াড় এবং খেলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কদর কমে গেছে।

খেলোয়াড়রা নিজেরাই একে অন্যের প্রতি, সতীর্থ-প্রতিপক্ষ, এমনকি আম্পায়ার কোচিং স্টাফ, কর্মকর্তা এবং খেলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও সেভাবে সম্মান দেখান না।

শুধু তাই নয়, খেলা সরাসরি সম্প্রচার অবস্থায় খেলোয়াড়রা একে অন্যের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে পড়ছেন। প্রতিপক্ষ দলের খেলোয়াড়কে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলছেন। কথার লড়াইতো হরহামেশাই দেখা যায়। এই লড়াই অনেক সময় শারীরিক আঘাতের পর্যায়েও পৌঁছে যায়।

অথচ বলা হয়ে থাকে, ক্রিকেট হলো ভদ্রলোকের খেলা। কিন্তু ভদ্রলোকের খেলা ক্রিকেটেও অনেক সময় ভদ্রতার লেশমাত্রও খুঁজে পাওয়া যায় না। যে কারণে প্রশ্ন ওঠা স্বাভাবিক, ভদ্রলোকের খেলা ক্রিকেট কি আদৌ ভদ্ররা খেলেন?

উদাহরণ হিসেবে যদি বলি- বর্তমানে ভারত সফরে রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। প্রোটিয়া এই দলটির নেতৃত্ব দিচ্ছেন টেম্বা বাভুমা। ৫ ফুট ৪ ইঞ্চি উচ্চতার এই অধিনায়কের নেতৃত্বগুণে গত জুনে ইংল্যান্ডের লর্ডসে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। 

সেই বাভুমার নেতৃত্বে ভারত সফরেও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে ভারতীয়দের চোখে চোখ রেখে সেয়ানে সেয়ানে লড়াই করে দক্ষিণ আফ্রিকা। 

হাড্ডাহাড্ডি লড়াইয়ে ভারতকে দুই ইনিংসে ১৮৯ ও ৯৩ রানে গুঁড়িয়ে দিয়ে ইডেন টেস্টে জয়লাভ করে দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন
Dutch Bangla bank Agent Banking

Dutch Bangla bank Agent Banking

অথচ এই টেস্টের প্রথম দিনে ইনিংসের ১৩তম ওভারে দক্ষিণ আফ্রিকা কয়েকটি উইকেট হারিয়ে বিপাকে ছিল। তখন স্ট্রাইকে ছিলেন প্রোটিয়া অধিনায়ক বাভুমা। সেই সময় ভারতীয় তারকা পেসার জসপ্রিত বুমরাহর করা একটি ডেলিভারিতে প্যাডে আঘাত লাগে বাভুমার। এলবিডব্লিউর আবেদনের পরে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক সিদ্ধান্ত নিচ্ছিলেন রিভিউ নেবেন কিনা, তখন স্টাম্প মাইকে ধরা পড়ে বুমরাহর মন্তব্য- ‘ও তো খাটো’।

বাভুমার উচ্চতা নিয়ে তার এ ব্যঙ্গাত্মক মন্তব্য সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। 

দিনশেষে এ বিষয়ে প্রশ্ন করা হলে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স বলেন, ‘না, এ নিয়ে কোনো আলোচনা হবে না। এটা প্রথমবার শুনলাম। আমার মনে হয় না মাঠে যা ঘটেছে, তা নিয়ে কোনো সমস্যা হবে।’

যে বাভুমাকে নিয়ে ভারতীয়রা অপমানজনক মন্তব্য করেছিল; সেই বাভুমাদের কাছেই ইডেন টেস্টে হেরে এবং গুয়াহাটি টেস্টেও পরাজয়ের শঙ্কায় পড়ে গেছে ভারত। গুয়াহাটি টেস্টে হেরে গেলে সিরিজও হাতছাড়া করবে ভারত।

প্রতিপক্ষ খেলোয়াড়কে অপমান করাই নয়, টুর্নামেন্টের চেয়ারম্যানকেও অপমান আর অপদস্ত করতে বিন্দু পরিমাণ ভাবে না ভারতীয়রা।

0%
0%
No Comment Yet