শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই : শিক্ষামন্ত্রী

কচুয়া (চাঁদপুর) ২৪ জুলাই, ২০২৬ (বাসস) : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, আমরা শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী করে গড়ে তুলতে চাই।

আজ শুক্রবার কচুয়ার মনোহরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষক সমাবেশ ও মতবিনিময় অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা চাই আমাদের শিক্ষার্থীরা পড়ালেখার পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে দক্ষ হয়ে গড়ে উঠুক। এ জন্য আমরা চতুর্থ শ্রেণিতে খেলাধুলা ও সংস্কৃতি বিষয় অন্তর্ভুক্ত করছি। এ ছাড়াও ষষ্ঠ শ্রেণিতে 'লার্নিং উইথ হ্যাপিনেস' ও কারিগরি শিক্ষা বিষয়গুলো চালুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এজন্য তাদেরকে পারিবারিক ও ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে গড়ে তুলতে হবে।

বিজ্ঞাপন

Anjara World Shop

মন্ত্রী আরও বলেন, কচুয়াকে আমরা শিক্ষাক্ষেত্রে মডেল হিসেবে গড়ে তুলতে চাই। আজকের আলোচনায় যে সকল সমস্যা উঠে এসেছে, তার অনেকগুলোই সারা বাংলাদেশেরও সমস্যা। তাই, আজকের এই আয়োজন শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

0%
0%
No Comment Yet