পরিবেশ ও শব্দদূষণ রোধে রংপুরে মতবিনিময় সভা

রংপুর, ১ আগস্ট,২০২৬ (বাসস) : পরিবেশ ও শব্দ দূষণ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে রংপুর মোটরসাইকেল মেকানিক্যাল ওয়ার্কশপ মালিক সমিতির উদ্যোগে আজ রংপুরে এক মতবিনিময় ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদের নির্দেশনায় আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরপিএমপি’র উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মারুফ আহমেদ।

তিনি বলেন, পরিবেশ ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিদ্যমান আইন মেনে চলার পাশাপাশি অপ্রয়োজনীয় হর্ন ব্যবহার ও উচ্চ শব্দ সৃষ্টি থেকে বিরত থাকতে হবে। মোটরসাইকেলের সাইলেন্সারসহ অন্যান্য যন্ত্রাংশ মানসম্মত রাখা এবং কোনো ধরনের শব্দ দূষণ সৃষ্টি না করার ক্ষেত্রেও ওয়ার্কশপ মালিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি পরিবেশবান্ধব ও আইনসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

বিজ্ঞাপন

Anjara World Shop

সভায় রংপুর মোটরসাইকেল মেকানিক্যাল ওয়ার্কশপ মালিক সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা পরিবেশ ও শব্দ দূষণ প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

0%
0%
No Comment Yet