টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ৪জি সেবা সম্প্রসারণে জেডটিই’কে নোয়া প্রদান
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ সময়: ০৯:২৮:৩৯
ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৬ (বাসস) : টেলিটকের ৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ৪জি সেবা সম্প্রসারণে ‘প্রকিউরমেন্ট অব ফোর জি অন ৭০০ মেগাহার্টজ’ শীর্ষক ক্রয় কার্যক্রমের নোয়া জেডটিই-কে প্রদান করা হয়েছে।
আজ সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় ক্রয় কার্যক্রমের এই নোয়া প্রদান করা হয়।
সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম উপস্থিত ছিলেন।
এসময় জেডটিইর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাও জুনইয়োংয়ের হাতে এই নোয়া হস্তান্তর করেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী।
৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ৪জি সেবা সম্প্রসারণের এ উদ্যোগের মাধ্যমে দেশের মোবাইল নেটওয়ার্কের আওতা বৃদ্ধি এবং গ্রাহকদের উন্নত মানের টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা প্রদানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে প্রত্যন্ত ও নেটওয়ার্ক সুবিধাবঞ্চিত এলাকায় মোবাইল সংযোগ সম্প্রসারণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞাপন
Anjara World Shop
দেশের টেলিযোগাযোগ অবকাঠামো আধুনিকায়ন, ডিজিটাল সংযোগ সম্প্রসারণ এবং জনগণের জন্য মানসম্মত মোবাইল সেবা নিশ্চিত করার লক্ষ্যে টেলিটক বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
৭০০ মেগাহার্টজ ব্যান্ডে ৪জি সেবা সম্প্রসারণের এ উদ্যোগ দেশের ডিজিটাল যোগাযোগ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।
No Comment Yet