ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

ঠাকুরগাঁও, ২৬ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার ভূল্লী উপজেলায় আজ মোটরসাইকেল, পিকআপ ভ্যান ও ব্যাটারি-চালিত অটোরিকশার মধ্যে ত্রিমুখী সংঘর্ষে আনোয়ারা বেগম (৪৫) এবং জীবন অধিকারী (৪০) নামের দুইব্যক্তি নিহত হয়েছেন।

আজ বুধবার সকাল ৯টার দিকে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের ভূল্লী উপজেলার কচুবাড়ী পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশার যাত্রী আনোয়ারা বেগম জেলার ভূল্লী উপজেলার বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী। অন্যদিকে, নিহত অটোরিকশার চালক জীবন অধিকারী জেলার সদর উপজেলার শুখান পুকুর এলাকার ছত্রিশ অধিকারীর ছেলে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে ঢাকা থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল একটি মালবাহী পিকআপ ভ্যান। পথিমধ্যে সেটি পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের ভূল্লী উপজেলার কচুবাড়ী পোস্ট অফিস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনটি যানবাহনই ক্ষতিগ্রস্থ হয় এবং কয়েকজন আহত হন। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বেগম ও অটোরিকশার চালক জীবন অধিকারীর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

Anjara World Shop

এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

0%
0%
No Comment Yet