ইইউর সদস্যপদ বিষয়ে আলোচনা পুনরায় শুরু করবে কি না, এ নিয়ে আইসল্যান্ডে গণভোট

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৬ (বাসস) : ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সদস্যপদ পাওয়ার আলোচনা আবার শুরু করা হবে কি না, তা নিয়ে শনিবার গণভোটে ভোট দিচ্ছেন আইসল্যান্ডের নাগরিকেরা। হাড্ডাহাড্ডি এই ভোটের ফল ব্রাসেলসও গভীরভাবে পর্যবেক্ষণ করবে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

তবে ২০১৩ সালে ইউরোপীয় ইউনিয়নবিরোধী একটি সরকার ক্ষমতায় আসার পর সদস্যপদ নিয়ে আলোচনা স্থগিত হয়ে যায়।

এবার গণভোটের ফলও খুব কাছাকাছি হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। সর্বশেষ জনমত জরিপগুলোতে ইইউতে যোগদানের আলোচনা পুনরায় শুরুর পক্ষে ও বিপক্ষের অবস্থান প্রায় সমান।

ইইউপন্থি পররাষ্ট্রমন্ত্রী থরগেরদুর ক্যাটরিন গুনারসদোত্তির এএফপিকে বলেন, ‘লড়াইটা বেশ কঠিন, তবে আমি সবসময় আশাবাদী। ফল না আসা পর্যন্ত কিছুই চূড়ান্ত নয়।’

স্থানীয় সময় সকাল ৯টায় ভোট শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত চলবে। কোনো এক্সিট পোল না থাকায় এবং ভোটের ব্যবধান খুব কম হওয়ায় শনিবার গভীর রাতের আগে নির্ভরযোগ্য ফল পাওয়ার সম্ভাবনা কম।

বিজ্ঞাপন

Shwapno Super Shop

প্রায় ২ লাখ ৭৩ হাজার ভোটারকে একটি প্রশ্নের উত্তর ‘হ্যাঁ’ বা ‘না’ দিতে বলা হয়েছে:

‘আইসল্যান্ডের কি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সদস্যপদ পাওয়ার আলোচনা পুনরায় শুরু করা উচিত?’

‘হ্যাঁ’ ভোট জয়ী হলে ব্রাসেলসের সঙ্গে সদস্যপদ নিয়ে একটি চুক্তি আলোচনা করা হবে। এরপর প্রকৃতপক্ষে ইইউতে যোগ দেবে কি না, তা নিয়ে আবারও গণভোট হবে।

0%
0%
No Comment Yet