চট্টগ্রামে ৫৬ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে রবি-দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ শুরু

চট্টগ্রাম, ২ অক্টোবর, ২০২৬ (বাসস) : চট্টগ্রামে শুরু হয়েছে দেশের অন্যতম বৃহৎ বিতর্ক প্রতিযোগিতা ‘রবি দৃষ্টি ডিবেট চ্যাম্পিয়নশিপ ২০২৬’। আজ নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন হয়।

রবি আজিয়াটা পিএলসির পৃষ্ঠপোষকতায় এবারের আয়োজনটি দৃষ্টি চট্টগ্রামের ৩১তম আন্তঃস্কুল এবং ২০তম আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা। স্কুল পর্যায়ে চট্টগ্রাম মহানগরীর ৩২টি এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সারা দেশের ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিতর্ক ক্লাব এতে অংশ নিচ্ছে। এই প্রতিযোগিতা গত ১৬ বছর ধরে রবির পৃষ্ঠপোষকতায় আয়োজিত হয়ে আসছে। আগামী ৯ অক্টোবর চূড়ান্ত পর্বের মধ্য দিয়ে প্রতিযোগিতা শেষ হবে।

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন। দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রবি আজিয়াটা পিএলসির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার শাহেদ আলম, করপোরেট ব্যক্তিত্ব ও জনপ্রিয় গীতিকার আসিফ ইকবাল, সিনিয়র ক্লাস্টার মার্কেট ডিরেক্টর শেখ মাইনুল ইসলাম এবং জেনারেল ম্যানেজার (সাসটেইনেবিলিটি) মাহফুজ সোবহান রনি।

বিজ্ঞাপন

Anjara World Shop

প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন শিক্ষার্থীদের যুক্তিনির্ভর চিন্তা, জ্ঞানচর্চা ও সুন্দরভাবে মত প্রকাশের ওপর গুরুত্বারোপ করেন।

0%
0%
No Comment Yet