‘মানুষ পাগল হলে জাশি-এনসিপি করে, নাকি জাশি-এনসিপি করে পাগল হয়’

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নিয়োগসংক্রান্ত একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে জামায়াত-শিবির ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়ে কটাক্ষ করেছেন বিশেষায়িত ম্যাগাজিন ‘জবান’-এর সম্পাদক ও অনলাইন অ্যাক্টিভিস্ট রেজাউল করিম রনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রেজাউল করিম রনি লেখেন, ‘দেশ চালায় বিএনপি কিন্তু আমাকে প্রতিনিয়ত বিভিন্ন জায়গায় নিয়োগ দিয়ে বেড়ায় জাশি-এনসিপি। বিষয়টা খুব মজার, অবশ্যই ব্যাপক মজার। বিরাট সৌভাগ্য আমার। আমার চাকরি নিয়ে আমার চেয়ে বেশি টেনশন তাদের।’

তিনি আরও লেখেন, ‘ওরা যেমন সকাল-বিকাল ফেসবুকে সরকার গঠন করে ফেলে, তেমনি আমাকেও যেখানে-সেখানে নিয়োগ দিয়ে বেড়ায়।’

বিজ্ঞাপন
Dutch-Bangla bank New account opening free visa debit card

Dutch-Bangla bank New account opening free visa debit card

পোস্টের শেষাংশে তিনি প্রশ্ন করেন, ‘মানুষ পাগল হলে কি জাশি-এনসিপি করে, নাকি জাশি-এনসিপি করে পাগল হয়?’

বিটিভির নিয়োগসংক্রান্ত ছবিটি শেয়ার করে দেওয়া তাঁর এ পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

0%
0%
No Comment Yet