হিংসাত্মক মনোভাব নিয়ে পটিয়াকে শাসন করলে দাঁত ভাঙা জবাব দেয়া হবে

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ইদ্রিস বলেছেন, হিংসাত্মক মনোভাব নিয়ে পটিয়াকে শাসন করতে চাইলে পটিয়ার শান্তিকামী মানুষ বসে থাকবে না। তিনি চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য এনামুল হককে ইঙ্গিত করে এসবের দাঁত ভাঙা জবাব দেয়ার হুশিয়ারি করেন। আপনি (এনাম) নির্বাচিত এমপি। সকলের সঙ্গে অভিভাবক সুলভ আচরণ করেন। না হয় আপনার জন্য ভালো হবে না। 

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোঃ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে ও বিএনপি নেতা আব্দুল মোনাফ ও জিল্লুর রহমানের উপস্থাপনায় বক্তব্য রাখেন-মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক গাজী সিরাজ উল্লাহ, ছনহরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল রশিদ দৌলতি, বিএনপি নেতা জাহাঙ্গীর কবির, ইফতেখার হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, ইব্রাহিম কমিশনার, শাহাদাত হোসেন, হারুনুর রশিদ চৌধুরী, আবু জাফর চৌধুরী, নুরুল আমিন মধু সেলিম মাষ্টার, হাজী দিল মোহাম্মদ, এডভোকেট জসিম উদ্দিন, আবুল হাসেম মেম্বার, জাগির মেম্বার, আব্দুল মাবুদ, জাফর ভান্ডারী, কাসেম চেয়ারম্যান, আলী আজগর আকবরী, সোহেল, লোকমান, কবিয়াল ইউসুফ, মফিজ উদ্দিন, রহিম চৌধুরী, বেলাল, আনোয়ার হোসেন রুবেলসহ জেলা, উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  
 

0%
0%
No Comment Yet