দলের মধ্যে মুনাফেকি করলে তারেক রহমান ক্ষমা করবেন না: আইনমন্ত্রী
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ সময়: ২০:১৮:২৫
দলের মধ্যে থেকে যারা মুনাফেকি করবেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তাদের ক্ষমা করবেন না বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষে সবাইকে কাজ করার নির্দেশনাও দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়নের বাইরে গিয়ে কেউ বাধা সৃষ্টি করলে তিনি দল থেকে ছিটকে পড়বেন। প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনে কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে একটি ফর্মুলা দেবেন।
তিনি আরও বলেন, প্রত্যেক ইউনিয়নের পরিস্থিতি ও প্রার্থীদের বিষয়ে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কম্পিউটার সিস্টেমে থাকবে। বিএনপি এমন প্রার্থী চায়, যিনি নির্বাচনে জয়ী হতে পারবেন। পছন্দের প্রার্থী মনোনয়ন পেলেই হবে না, তাকে বিজয়ী হওয়ার সক্ষমতাও দেখাতে হবে।
দলীয় সিদ্ধান্তের গুরুত্ব তুলে ধরে আইনমন্ত্রী বলেন, দলের ঊর্ধ্বে উঠে কেউ বিকল্প অবস্থান নিলে বা দলের সঙ্গে বেঈমানি করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অধিকার দলের রয়েছে।
বিজ্ঞাপন
Dutch Bangla bank Agent Banking
এ সময় চাঁদাবাজি, দখলবাজি ও টেন্ডারবাজি বন্ধের বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন তিনি। শৈলকুপায় এসব কর্মকাণ্ড নেই বলেও দাবি করেন আইনমন্ত্রী।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
No Comment Yet