মাগুরায় যুবদল নেতার লাশ উদ্ধার, স্বজনদের দাবি গুলি করে হত্যা

মাগুরায় পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সাকের হোসেনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর ৬টার দিকে মাগুরা বাস টার্মিনালের রয়েল এক্সপ্রেস কাউন্টার থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, এটি গুলির ক্ষত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

সাকের হোসেন মাগুরা শহরের পারনান্দুয়ালী বেপারীপাড়া এলাকার মৃত কুতুব উদ্দিনের ছেলে। তিনি রয়েল এক্সপ্রেস কাউন্টারে কাউন্টার মাস্টার হিসেবে দায়িত্ব পালন করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে কাউন্টারে সাকেরকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাঁকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মাথার পেছনে ছিদ্রের মতো ক্ষত দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

0%
0%
No Comment Yet