কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ডে ৪ সেনা নিহত, আহত ৩৯
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ সময়: ১৩:০১:৪৬
ঢাকা, ২৩ অক্টোবর, ২০২৬ (বাসস) : কানাডার পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চার সেনাসদস্য নিহত এবং আরও ৩৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৭ অক্টোবর ঘাঁটির গ্রেনেড লঞ্চার প্রশিক্ষণ এলাকায় আগুনের সূত্রপাত হয়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
কানাডীয় বাহিনীর সামরিক পুলিশ গ্রুপের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ভেনেসা হ্যানরাহান সাংবাদিকদের বলেন, ‘প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আমরা নিশ্চিত যে, গত ১৭ অক্টোবর নিয়মিত সামরিক প্রশিক্ষণ কার্যক্রম চলাকালে স্বয়ংক্রিয় গ্রেনেড লঞ্চার প্রশিক্ষণ এলাকায় আগুন লাগার খবর পাওয়া যায়।’
হ্যানরাহান জানান, প্রশিক্ষণ এলাকার ‘স্থায়ী বিপজ্জনক অঞ্চল’-এ আগুনের সূত্রপাত হওয়ায় অগ্নিনির্বাপণকর্মীরা সরাসরি সেখানে গিয়ে আগুন নেভাতে পারেননি। পরবর্তী সময়ে বাতাসের দিক ও গতিবেগ পরিবর্তিত হওয়ায় আগুনের তীব্রতা ব্যাপকভাবে বেড়ে যায়। এর ফলে আগুনের শিখা আলবার্টা প্রদেশের ওয়েনরাইট সামরিক ঘাঁটির একটি প্রশিক্ষণ এলাকায় ছড়িয়ে পড়ে।
বিজ্ঞাপন
Shwapno Super Shop
এ ঘটনায় চার সেনাসদস্য নিহত এবং ৩৯ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২৭ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।
No Comment Yet