নেপালের জন্য হাজার রুপির নোট ছাপাবে চীনা প্রতিষ্ঠান

নেপাল রাষ্ট্র ব্যাংক (এনআরবি) দেশটির এক হাজার রুপির নোট ছাপানোর কাজ দিয়েছে চীনের একটি প্রতিষ্ঠানের হাতে। চায়না ব্যাংকনোট প্রিন্টিং অ্যান্ড মিন্টিং করপোরেশন ৪৩ কোটি (৪৩০ মিলিয়ন) পিস নোট মুদ্রণের এ চুক্তি পেয়েছে সর্বনিম্ন দরদাতা হিসেবে। 

ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ জানিয়েছে, পুরো প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৬৯ লাখ ৮৫ হাজার মার্কিন ডলার (প্রায় ১৬.৯৮৫ মিলিয়ন ডলার)।

চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি নোটগুলোর নকশা, ছাপানো, সরবরাহ ও বিতরণের দায়িত্ব পালন করবে। শুক্রবার (৮ নভেম্বর) এনআরবি চায়না ব্যাংকনোট প্রিন্টিং অ্যান্ড মিন্টিং করপোরেশনকে এ বিষয়ে ‘লেটার অব ইন্টেন্ট’ (চুক্তিপত্রের প্রাথমিক সম্মতি) জারি করেছে।

এর আগে একই প্রতিষ্ঠান নেপালের পাঁচ, দশ, একশ ও পাঁচশ রুপির নোটও মুদ্রণ করেছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

বিজ্ঞাপন

Shwapno Super Shop

এই চুক্তির মাধ্যমে নেপালের মুদ্রা ছাপানোর ক্ষেত্রে চীনের সঙ্গে আরও একটি নতুন সহযোগিতা হিসেবে দেখা হচ্ছে।

0%
0%
No Comment Yet