শান্তি পরিকল্পনার আলোচনায় অগ্রগতি, সতর্ক ইউক্রেনের মিত্ররা

ইউক্রেনের ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবকে সংশোধন করার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে। শুরুতে এই প্রস্তাবকে রাশিয়ার সর্বোচ্চ দাবির পক্ষে ঝুঁকে আছে বলে সমালোচনা করা হয়েছিল।

জার্মানি, ফিনল্যান্ড, পোল্যান্ড এবং যুক্তরাজ্যের নেতারা সোমবার একমত হন যে- জেনেভায় রোববার ওয়াশিংটন ও কিয়েভের মধ্যে হওয়া আলোচনায় অগ্রগতি হয়েছে, যেখানে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন একে “পরিমার্জিত শান্তি কাঠামো” বলে আখ্যায়িত করেছে।

তবু ইউরোপীয় নেতারা জোর দিয়ে বলেছেন যে- এখনো অনেক কাজ বাকি রয়েছে।

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস বলেছেন, ‘কিছু প্রশ্ন পরিষ্কার করা সম্ভব হয়েছে, কিন্তু আমরা এটাও জানি যে ইউক্রেনের শান্তি রাতারাতি আসবে না।’

তিনি আরও যোগ করেন যে, যুক্তরাষ্ট্রের প্রাথমিকভাবে প্রস্তুত করা শান্তি পরিকল্পনাটি গুরুত্বপূর্ণ অংশে সংশোধিত হয়েছে।

তিনি এই অন্তর্বর্তী ফলাফলকে স্বাগত জানান।

বিজ্ঞাপন

Shwapno Super Shop

অ্যাঙ্গোলায় আফ্রিকান ও ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোর শীর্ষ বৈঠকে যোগদানকালে মের্ৎস বলেন, ‘পরবর্তী ধাপটি হওয়া উচিত রাশিয়ার আলোচনার টেবিলে আসা। এটি একটি শ্রমসাধ্য প্রক্রিয়া। এ সপ্তাহে এটি খুব ছোট ছোট ধাপেই এগোতে পারে। আমি এ সপ্তাহে কোনো বড় ধরনের অগ্রগতি আশা করছি না।’

এদিকে, ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে একটি শান্তিচুক্তি খুবই আগ্রহের সঙ্গে চান। অপরদিকে, কিয়েভ শান্তি আরও বেশি চায়, তবে যেকোনো মূল্যে নয়।

সেই কারণেই যখন যুক্তরাষ্ট্র থ্যাঙ্কসগিভিংয়ের মধ্যেই এমন একটি চুক্তিতে সম্মত হতে কিয়েভকে চাপ দিতে শুরু করে, যা কার্যত আত্মসমর্পণের শর্তের কাছাকাছি মনে হচ্ছিল, তখনই ইউক্রেন এর বিরোধিতা করে।

তারা দ্রুত জেনেভায় উচ্চপর্যায়ের কর্মকর্তাদের পাঠায়। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা।

0%
0%
No Comment Yet