যুবকের কোমরে লুঙ্গির গোছায় মিলল ওয়ান শুটারগান
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ সময়: ১৩:০২:৫১
চাঁদপুরের মতলব উত্তর চরওয়েস্টার এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ হোসেন নামের এক যুবকের কোমরে লুঙ্গির গোছায় লুকানো দেশীয় তৈরি একটি এলজি (ওয়ান শুটারগান) উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বুধবার (২১ অক্টোবর) দুপুরে মোহনপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর ওয়েস্টার এলাকার ছৈয়াল বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ফরহাদ (৩৮) ওই এলাকার মৃত আব্দুল কুদ্দুস ছৈয়ালের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ফরহাদ হোসেনের পরিহিত লুঙ্গির কোমরে গোছায় একটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
Anjara World Shop
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, মতলভ উত্তর উপজেলার চরওয়েস্টার এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ হোসেনের লুঙ্গির কোমরে গোঁজা অবস্থায় দেশীয় তৈরি একটি এলজি উদ্ধার করা হয়েছে। অস্ত্রটির উৎস ও সংশ্লিষ্ট বিষয়ে তথ্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত করছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
যুবকের কোমরে লুঙ্গির গোছায় মিলল ওয়ান শুটারগান
বরিশালে ঠিকাদারকে গুলি, প্রাণ বাঁচাতে খালে ঝাঁপ
No Comment Yet