ঢাবিতে হাম-রুবেলার দিনব্যাপী টিকাদান কর্মসূচি পালিত

ঢাকা, ৭ মে, ২০২৬ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে কলাভবন সংলগ্ন  বটতলায় হাম-রুবেলার দিনব্যাপী টিকাদান কর্মসূচি পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার এ টিকাদান কর্মসূচি পালিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতায় টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ড. মো. মুমিত আল রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার শুভেচ্ছা বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

Anjara World Shop

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা (অঞ্চল ১) ডা. ফারিয়া ফয়েজ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশ কার্যালয়ের টিকাদান কর্মসূচির মেডিকেল অফিসার ডা. মো. রেজাউল হুসাইন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

0%
0%
No Comment Yet