নাজিরহাট বাজারে অভিযান, পোল্ট্রি ফিড ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ সময়: ০৯:৩২:৫১
উপজেলার নাজিরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদ, অনুমোদন ও লাইসেন্স ছাড়া পোল্ট্রি ফিড বিক্রি বন্ধে অভিযান পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ।
অভিযানে অনুমোদন ও লাইসেন্স ছাড়া মৎস্য ও পশুখাদ্য বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার দুপুর ১২ টা থেকে আড়াইটা পর্যন্ত নাজিরহাট পৌরসভার নাজিরহাট বাজারে এ অভিযান পরিচালিত হয়।ফটিকছড়ি থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ।
অভিযানকালে বাজারের বিভিন্ন স্থানে অবৈধভাবে দখল করে নির্মাণ করা স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে বাজারের ব্যবসায়ীদের প্রয়োজনীয় অনুমোদন ও লাইসেন্স নিয়ে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞাপন
Anjara World Shop
এ সময় অনুমোদন ও লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে তাওসিফ পোল্ট্রি ফিড অ্যান্ড ভেটেনারি দোকানের মালিককে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্যাহ বলেন, জনস্বার্থে অবৈধ দখল প্রতিরোধ এবং অনুমোদন ও লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
No Comment Yet