নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন ও সুফল তুলে ধরে পিরোজপুরে প্রেস ব্রিফিং

‎পিরোজপুর, ২০ মে, ২০২৬ (বাসস) : বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী গৃহীত বিভিন্ন কর্মসূচির সুফল জনগণের মাঝে তুলে ধরতে পিরোজপুরে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

পিরোজপুর জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে আজ বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক আবু সাঈদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জেলা তথ্য অফিসের উপপরিচালক পরীক্ষিত চৌধুরীর সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক সাইফুদ্দিন আল মাদানির সঞ্চালনায় সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম তুলে ধরা হয়। 

বিজ্ঞাপন

Anjara World Shop

বিশেষ করে ফ্যামিলি কার্ড কার্যক্রম, স্মার্ট কৃষি কার্ড, কৃষি ঋণ মওকুফ, খাল খনন ও পুনঃখনন, বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়ন ও উদ্যোগ সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়।

এ সময় আয়োজকদের পক্ষ থেকে সরকারের উন্নয়নমূলক কর্মসূচিগুলো গণমাধ্যমকর্মীদের মাধ্যমে জনগণের মাঝে প্রচার ও জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়।

0%
0%
No Comment Yet