টাঙ্গাইলের চরাঞ্চলে গ্রামভিত্তিক বই পড়া কর্মসূচির উদ্বোধন

টাঙ্গাইল, ৩১ মে, ২০২৬ (বাসস) : জেলার সদর উপজেলার গ্রামগুলোতে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে তৃণমূল পর্যায় থেকে বই পড়া কর্মসূচি শুরু হয়েছে। 

আজ সকালে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌরাকররা চৌধুরী মালঞ্চ গ্রাম থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

প্রথম অবস্থায় চরাঞ্চলের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের বইমুখী করার লক্ষ্যে বাতিঘর আদর্শ পাঠাগার এ কর্মসূচি বাস্তবায়ন করছে। 

বাতিঘর আদর্শ পাঠাগারের সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওবায়দুল শিকদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অনিক হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেহেদি হাসান মাহিম ও সাফওয়ান আদনান বিপ্লব, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. তানভীর আহমেদ জয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ এর শিক্ষার্থী মো. হাবিবুর রহমান প্রমুখ।

বিজ্ঞাপন

Anjara World Shop

বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মো. কামরুজ্জামান বলেন, চরাঞ্চলের বাতিঘর হিসেবে পরিচিত পাঠাগারটি এলাকার কোমলমতি শিক্ষার্থী ও বিভিন্ন বয়সী মানুষকে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় উপজেলার মগড়া ইউনিয়নের গ্রামগুলোতে পাড়ায় পাড়ায় গিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হচ্ছে। 

তিনি জানান, আমরা প্রথম অবস্থায় চরাঞ্চলের গ্রামগুলোর বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের বইমুখী করার লক্ষ্যে বিনামূল্যে বই বিতরণ করছি। পরবর্তীতে অন্যান্য গ্রামেও এই কার্যক্রম পরিচালিত হবে। 

0%
0%
No Comment Yet