গাজীপুরে গার্মেন্টে আগুন নিয়ন্ত্রণে ফায়ারসার্ভিসের ৯ ইউনিট

গাজীপুরের কাশিমপুরের পশ্চিম শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

আজ শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে গোডাউনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। কার্টন, সুতার পাশাপাশি দাহ্য সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বাড়তে থাকলে তা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট কাজ শুরু করে।

প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে আগুনের তীব্রতা বিবেচনায় আরও চারটি ইউনিট পাঠানো হয়। বর্তমানে নয় ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

বিজ্ঞাপন

Anjara World Shop

0%
0%
No Comment Yet