রংপুর ও ঠাকুরগাওঁয়ে এসআরবি’র পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৩

রংপুর ২৪ অক্টোবর ২০২৬ ( বাসস): রংপুর ও ঠাকুরগাওঁয়ে পৃথক অভিযানে ১২ হাজার ৮১৯ পিস ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

গ্রেফতারকৃতরা হলো,দিনাজপুরের পার্বতীপুর উপজেলার খাদেমুল ইসলাম ওরফে রিপন (৪৯), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বেল্লাল হোসেন (২৮) এবং তার স্ত্রী নাজমিন নেহার নিশি (২৬)।

আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেন এসআরবি’র সিনিয়র সহকারী পরিচালক মুহম্মদ মনিরুজ্জামান।

তিনি জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে রংপুরের বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান চালায় এসআরবি-১৩। ওই গ্রামের মৃত ইঞ্জিনিয়ার আব্বাস আলী প্রামাণিকের বাড়ির পাশের সড়কে একটি মোটরসাইকেল তল্লাশি করা হয়। এসময় উল্লেখিত ইয়াবা ও ট্যাপেন্টডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

Anjara World Shop

এদিকে,ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় শুক্রবার রাত ১টা ১০ মিনিটের দিকে অভিযান চালায় এসআরবি-১৩ এর একটি আভিযানিক দল। উপজেলার দুর্গাপুর গ্রামে বেল্লাল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও দুই বোতল পিকেড্রিল উদ্ধার করা হয়।

0%
0%
No Comment Yet