ইরাকের সুলাইমানিয়াহতে বাংলাদেশ দলকে অনুপ্রেরণা দিলেন রাষ্ট্রদূত

ঢাকা, ২৪ অক্টোবর ২০২৬ (বাসস): আন্তর্জাতিক অঙ্গনে দেশের লাল-সবুজ পতাকা সমুন্নত রাখতে ইরাকের সুলাইমানিয়াহতে অবস্থান করছে বাংলাদেশ আরচ্যারী দল। ২৪ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘এশিয়া কাপ, স্টেজ-২ (ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট)’-এ নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে থাকা বাংলাদেশ দলের খেলোয়াড়দের মানসিকভাবে চাঙ্গা করতে সুলাইমানিয়াহ সফর করেছেন ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো: মাকসুদুল হক।

এবারের এশিয়া কাপ স্টেজ-২ টুর্নামেন্টে বাংলাদেশ দল একটি ভারসাম্যপূর্ণ স্কোয়াড নিয়ে অংশ নিয়েছে। 

দলে ৬ জন পুরুষ ও ৬ জন নারীসহ মোট ১২ জন আরচ্যার রয়েছেন। মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতায় বাংলাদেশ দল রিকার্ভ পুরুষ ও মহিলা একক, কম্পাউন্ড পুরুষ ও মহিলা একক, রিকার্ভ পুরুষ ও মহিলা দলগত এবং রিকার্ভ ও কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে পদকের জন্য লড়াই করবে।

বাংলাদেশি আরচ্যারদের আন্তর্জাতিক এই মঞ্চে সর্বোচ্চ আত্মবিশ্বাস নিয়ে নামার অনুপ্রেরণা জোগাতে সুলাইমানিয়াহতে দলের সঙ্গে সাক্ষাৎ করেন ইরাকে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো: মাকসুদুল হক। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড আরচ্যারী এশিয়া ও বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

সাক্ষাৎকালে রাষ্ট্রদূত খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বর্তমান প্রস্তুতির খোঁজখবর নেন।

0%
0%
No Comment Yet