পদ্মায় গোসলে নেমে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

রাজবাড়ী, ২৪ অক্টোবর, ২০২৬ (বাসস) : জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশু নূর আমিনের (৮) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

আজ শনিবার বেলা ১১টা ১০ মিনিটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নূর আমিন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহিরচর গ্রামের রেজাউল করিম ফকিরের ছেলে।

বিজ্ঞাপন

Anjara World Shop

রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ পরিচালক সোহেল রানা দেওয়ান বাসসকে জানান, গতকাল শুক্রবার দুপুরে ৭ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নূর আমিন নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। পরে আজ সকাল ৯টা থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করা হয়। দৌলতদিয়া ও আরিচা ফায়ার সার্ভিসের দুটি দল যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

0%
0%
No Comment Yet