নাটোরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার বাছাই কার্যক্রম শুরু

নাটোর, ২৭ অক্টোবর, ২০২৬ (বাসস): ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার ১০টি ইভেন্টে অংশগ্রহনের জন্যে জেলায় নিবন্ধনভুক্ত ১২ হাজার ৮০০ শিক্ষার্থীর মধ্য থেকে বাছাই প্রক্রিয়া আজ থেকে শুরু হয়েছে।

জেলার ৫২টি ইউনিয়ন এবং সাতটি পৌরসভা পর্যায়ে ৫৯টি এবং নাটোর পৌরসভা এলাকার চারটিসহ মোট ৬৩টি ভেন্যুতে বাছাই কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২ নভেম্বর পর্যন্ত বাছাই কার্যক্রম চলবে।

নাটোর পৌরসভা এলাকায় উপজেলা মিনি স্টেডিয়াম, নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠ, মহারাজা জগদিন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় মাঠ এবং কাচারি মাঠে বাছাই কার্যক্রম একযোগে শুরু হয়েছে।

বাছাই প্রক্রিয়ায় অংশগ্রহনকারী ১২ থেকে ১৪ বছর বয়সী এসব শিক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৬৯৪ জন বালক এবং ৪ হাজার ১০৬ জন বালিকা।

‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে’-এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ১০টি ইভেন্টে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

এরমধ্যে দলগত ইভেন্টে ফুটবল, ক্রিকেট, ভলিবল, এবং কাবাডি, দ্বৈত ও একক ইভেন্টে ব্যাডমিন্টন ও টেবিল টেনিস এবং একক ইভেন্টে দাবা, এ্যাথলেটিকস, সাঁতার ও মার্শাল আর্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

0%
0%
No Comment Yet