ক্যারিবীয়দের ২৪৫ রানে গুটিয়ে দিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ঢাকা, ৩০ অক্টোবর, ২০২৬ (বাসস) : দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ২৭২ রানের জবাবে ২৪৫ রানে অলআউট হয়েছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ফলে প্রথম ইনিংস থেকে ২৭ রানের লিড পায় টাইগাররা।

লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। তৃতীয় দিনের চা-বিরতি পর্যন্ত ৩৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে টাইগাররা।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ১৩৪ রান তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। ত্যাগনারায়ন চন্দরপল ৪৩ ও জাস্টিন গ্রেভস ১৫ রানে অপরাজিত ছিলেন।

তৃতীয় দিন চন্দরপল ৫৬ ও গ্রেভস ৪৬ রানে আউট হন। পরের দিকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে অধিনায়ক রোস্টন চেজ অপরাজিত ৪৩, জশুয়া বিশপ ১৫ ও শামার জোসেফ ৪ রান করেন।

বল হাতে বাংলাদেশের নাইম হাসান ৪টি, মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম ২টি করে উইকেট নেন।

0%
0%
No Comment Yet