টাকা নিয়ে বিরোধে হত্যাকে ভারতীয় গণমাধ্যমে সাম্প্রদায়িক হিসেবে অপপ্রচার
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ০১ নভেম্বর ২০২৬ সময়: ২২:৩১:৫২
ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ (বাসস): টাকা ও চুল কাটা নিয়ে বিরোধের জেরে হত্যাকে সাম্প্রদায়িক হিসেবে ভারতীয় গণমাধ্যমের অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্ট জানায়, ময়মনসিংহের ভালুকায় রবীন্দ্র ঋষি হত্যার ঘটনায় ধর্মীয় কিংবা সাম্প্রদায়িক কোনো বিষয় জড়িত নেই। সেলুনে চুল কাটিয়ে টাকা না দেওয়া সংক্রান্ত আর্থিক বিরোধের জেরে মারধরের শিকার হয়ে তিনি প্রাণ হারান।
বাংলাফ্যাক্ট অনুসন্ধান টিম জানায়, রবীন্দ্র ঋষি নামের ওই হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিকে হত্যার ঘটনাকে ‘সংখ্যালঘু নির্যাতন’ আখ্যা দিয়ে একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া ও আসাম ট্রিবিউনের প্রতিবেদনেও এটিকে সাম্প্রদায়িক সহিংসতা এবং ধারাবাহিক হিন্দু নির্যাতনের অংশ হিসেবে ফ্রেম করা হয়েছে। বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, এধরনের তথ্য সম্পূর্ণ মিথ্যা।
বিজ্ঞাপন
Anjara World Shop
No Comment Yet