পুরোনো ছবি ছড়িয়ে প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলামের নামে অপপ্রচার : বাংলাফ্যাক্ট
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ সময়: ১৪:১৩:২১
ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ (বাসস) : পুরোনো ছবি ব্যবহার করে প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম খানের নামে অপপ্রচার চালানোর বিষয়টি শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।
বাংলাফ্যাক্টের অনুসন্ধান টিম জানায়, ২০০৭ সালে তোলা ছবিটি খণ্ডিতভাবে ফেসবুকে প্রকাশ করে নাহরিন ইসলাম খানকে স্বৈরাচারের দোসর হিসেবে চিত্রায়িত করার চেষ্টা চলছে।
নাহরিন ইসলাম খান নিশ্চিত করেছেন, ছবিটি ২০০৭ সালে তোলা। ছবিতে থাকা ব্যানারেও ডিবেট ফেডারেশনের নাম ও ২০০৬-২০০৭ সাল উল্লেখ রয়েছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশ ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজের মাধ্যমে বাংলাদেশকে ঘিরে নানা ধরণের ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে বিএনপি ও সরকারের বিরুদ্ধে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টাও শনাক্ত করা হচ্ছে।
No Comment Yet