সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত 

সাতক্ষীরা, ৩ অক্টোবর, ২০২৬ (বাসস) : জেলায় আজ ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ শনিবার সকালে সাতক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন জেলা প্রবীণ কল্যাণ সংস্থার নিজস্ব কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ। 

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. সুশান্ত কুমার ঘোষের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য শহীদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রোকনুজ্জামান, অধ্যাপক আব্দুল হামিদ, ফজলুর রহমান, প্রকৌশলী আবিদুর রহমান, রোকেয়া রহমান, কাজী আবু হেলাল প্রমুখ।

বিজ্ঞাপন

Anjara World Shop

জেলা প্রশাসক বলেন, প্রবীণদের সুচিন্তিত মতামত ও দিকনির্দেশনা নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে এবং সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। দেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বর্তমানে বয়স্ক ভাতার কভারেজ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই সাথে মানুষের জীবনযাত্রার মান ও চিকিৎসা সেবার উন্নতির ফলে গড় আয়ু বেড়েছে। 

0%
0%
No Comment Yet