প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয় : সমাজকল্যাণ সচিব

ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস): সমাজকল্যাণ সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, সঠিক প্রশিক্ষণ ও সুযোগ পেলে তারাও দক্ষ জনশক্তিতে রূপান্তরিত হতে পারে।

তিনি বলেন, সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। আমরা চাই প্রতিটি প্রতিবন্ধী ব্যক্তি নিজের যোগ্যতায় সমাজে মাথা উঁচু করে দাঁড়াক।

আজ বৃহস্পতিবার সকালে গাজীপুরের টঙ্গীতে মৈত্রী শিল্প এবং ইআরসিপিএইচ-এর উদ্যোগে আয়োজিত কৃত্রিম অঙ্গ, নিয়োগপত্র ও সহায়ক ডিভাইস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) শাহ মোহাম্মদ মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক (উপসচিব) মো. বরকাতুর রহমান এবং ইআরসিপিএইচ-এর উপপরিচালক মো. ফখরুল আলম।

বিজ্ঞাপন

Anjara World Shop

এতে আরও উপস্থিত ছিলেন কৃত্রিম অঙ্গ উৎপাদন কেন্দ্রের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল আলীম, ব্যবস্থাপক মোস্তফা ইখতিয়ার উদ্দিন, সহকারী পরিচালক সেলিনা শারমিন এবং সহকারী ব্যবস্থাপক মোসাম্মৎ রাবেয়া খাতুন।

0%
0%
No Comment Yet