নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় নেতার বিএনপিতে যোগদান

বগুড়ার শিবগঞ্জে নাগরিক ঐক্যের ছাত্র সংগঠন নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক তৌফিক হোসেন আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার আমতলী বন্দরে অনুষ্ঠিত ব্যবসায়ীদের সঙ্গে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মীর শাহে আলমের মতবিনিময় সভায় তিনি বিএনপিতে যোগ দেন।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব এবং উপজেলা ছাত্রদলের ছাত্রবিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত ফুলের তোড়া দিয়ে তাকে দলে বরণ করে নেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব বলেন, নাগরিক ছাত্র ঐক্যের কেন্দ্রীয় নেতা তৌফিক হোসেন তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আজ ছাত্রদলে যোগ দিয়েছেন।

বিজ্ঞাপন

Anjara World Shop

সদ্য যোগ দেওয়া তৌফিক হাসান বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি। সেইসঙ্গে মীর শাহে আলম ভাইয়ের সব কর্মকাণ্ড আমার খুব ভালো লাগে। আর নাগরিক ঐক্যের তেমন কোনো কর্মকাণ্ড না থাকায় আমি বিএনপিতে যোগ দিয়েছি।

0%
0%
No Comment Yet