সাংবাদিক ও গবেষক সৈয়দ আবুল মকসুদের জন্মদিন কাল

ঢাকা, ২২ অক্টোবর, ২০২৬ (বাসস) : গবেষক, প্রথিতযশা প্রাবন্ধিক, লেখক ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদের ৮০তম জন্মদিন আগামীকাল।

১৯৪৬ সালের এই দিনে তিনি মানিকগঞ্জের শিবালয় উপজেলার এলাচিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সৈয়দ আবুল মকসুদের বাবার নাম সৈয়দ আবুল মাহমুদ ও মা সালেহা বেগম।

ঝিটকা আনন্দমোহন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে ইন্টার পাস করেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং সাংবাদিকতায় উচ্চতর প্রশিক্ষণ নেন জার্মানির বার্লিনের ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর জার্নালিজম’ থেকে।

২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের হামলার পর প্রতিবাদ হিসেবে সৈয়দ আবুল মকসুদ পশ্চিমা পোশাক ত্যাগ করেন। গান্ধীর সত্যাগ্রহ আন্দোলনের প্রতি অনুরক্ত এই সামাজিক ও পরিবেশ আন্দোলনের কর্মী সুতির সাদা কাপড়কে প্রতিবাদের পোশাক হিসেবে বেছে নেন। মৃত্যুর আগ পর্যন্ত টানা দেড় যুগ তিনি এই পোশাক পরেছেন।

দেশের একটি জাতীয় দৈনিকে ‘সহজিয়া কড়চা’ এবং ‘বাঘা তেঁতুল’ শিরোনামে কলাম লিখে পরিচিতি পান সৈয়দ আবুল মকসুদ।

বিজ্ঞাপন

Anjara World Shop

মওলানা ভাসানীকে নিয়ে তিনি লিখেছেন ‘মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবন, কর্মকাণ্ড, রাজনীতি ও দর্শন’ (১৯৮৬) এবং ভাসানী কাহিনী। সৈয়দ মকসুদের লেখা বইয়ের সংখ্যা ৪০টির বেশি।

সাহিত্যে অবদানের জন্য ১৯৯৫ সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার পান ।

0%
0%
No Comment Yet