রাজশাহীতে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বুধবার, ২৭ মে ২০২৬ সময়: ১৫:২৬:৩২
রাজশাহী, ২৭ মে, ২০২৬ (বাসস) : রাজশাহী মহানগরীতে বিপুল পরিমাণ গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৫। এ সময় তাদের কাছ থেকে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজা, একটি মোটরসাইকেল এবং ২টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার রাত দেড়টার দিকে নগরীর চন্দ্রিমা থানাধীন মেহেরচন্ডী মধ্যপাড়া এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার আসামিরা হলেন- চন্দ্রিমা থানার মেহেরচন্ডি এলাকার মৃত ওয়াজেদের ছেলে আ. রহমান (৬৪), কাশিয়াডাংগা থানাধীন সাইরগাছা এলাকার মহসিন (৩০) ও আব্দুল আলিম (৩৬)।
আজ বুধবার র্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানির একটি চৌকস দল মেহেরচন্ডী মধ্যপাড়া এলাকায় পলাতক আসামি শামীমের বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানকালে বিপুল পরিমাণ গাঁজা ও অন্যান্য সরঞ্জামাদিসহ ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে মূল আসামি বাড়িওয়ালা শামীম ও তার ভাড়াটিয়া কাশেম কৌশলে পালিয়ে যায়।
বিজ্ঞাপন
Anjara World Shop
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অবৈধভাবে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। বিক্রির উদ্দেশ্যেই তারা বিপুল পরিমাণ গাঁজা ওই বাড়িতে মজুত রেখেছিল।
No Comment Yet