নরসিংদীতে তাঁত কারখানার শ্রমিকের মরদেহ উদ্ধার
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ সময়: ০০:২৮:১৩
নরসিংদীর পলাশ উপজেলার একটি তাঁত কারখানার এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পলাশ থানা পুলিশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কেন্দুয়াবো গ্রামে কারখানাটির পাশ থেকে রক্তাক্ত মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই যুবকের নাম এমরান মিয়া ডাক নাম নয়ন বাবু (৩৫)। তিনি কেন্দুয়াবো গ্রামের আমির ইসলামের ছেলে।
পুলিশ ও স্বজনরা জানায়, বাড়ির পাশে মোস্তফা নামে এক ব্যক্তির একটি তাঁত কারখানায় শ্রমিকের কাজ করতো এমরান। পরে রাত ৩ টার দিকে কারখানার ভিতর থেকে প্রস্রাব করতে বাহিরে বের হয় তিনি। কিন্তু তারপর সে আর ভিতরে প্রবেশ করেনি। আজ ভোর পাঁচটার দিকে সিফাত নামে আরও এক শ্রমিক কারখানার বাহিরে বের হয়। এসময় তিনি এমরান (বাবু) কে কারখানার বাহিরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় নিয়ে যেতে বলেন। পরে ঢাকা নেওয়ার পথে এমরান মারা যায়।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, পূর্ব শত্রুতার কারণে এই হত্যার ঘটনা ঘটতে পারে। হত্যার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।
বিজ্ঞাপন
Anjara World Shop
No Comment Yet