তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে ঈশ্বরদী থেকে ঢাকায় যাচ্ছে স্পেশাল ট্রেন
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ সময়: ০৩:০৭:৫৫
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারা দেশ থেকে দশটি স্পেশাল ট্রেন যাবে ঢাকায়। এর মধ্যে পাবনার ঈশ্বরদী থেকে যাচ্ছে একটি স্পেশাল ট্রেন।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত ১১টা ৪০ মিনিটে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে এ স্পেশাল ট্রেনটি ঢাকার উদ্দেশে ছাড়বে।
বাংলাদেশ রেলওয়ে শ্রমিক দল ঈশ্বরদী শাখার সাধারণ সম্পাদক ছবি মন্ডল বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, পাবনার নির্বাচনী পাবনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী বিএনপির চেয়ারপার্সনের বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের সার্বিক তত্ত্বাবধানে বুধবার রাত ১১টা ৪০ মিনিটে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশন থেকে এ স্পেশাল ট্রেন ঢাকার উদ্দেশে ছাড়বে।
বিজ্ঞাপন
Anjara World Shop
তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ঈশ্বরদী থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন। ইতোমধ্যে অনেকে ঢাকায় পৌঁছে গেছেন। এ ছাড়া বাস এবং বিভিন্ন যানবাহনে করে অনেকেই ঢাকা যাবেন। আনন্দমুখর পরিবেশে হাবিব ভাইয়ের পক্ষ থেকে থাকছে এ স্পেশাল ট্রেনটি।
No Comment Yet