বাংলাদেশিদের জন্য হোটেল বন্ধ শিলিগুড়িতে, এই অর্থসংকট কাটাতে পারবে তো তারা?

ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশিদের জন্য হোটেল ভাড়া দেওয়া বন্ধ করার ঘোষণা দিয়েছেন স্থানীয় হোটেল ব্যবসায়ীরা। কথিত রাজনৈতিক অস্থিরতা এবং বাংলাদেশে ‘ভারতবিরোধী’ মনোভাবের অভিযোগকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি।

শুক্রবার (২৬ ডিসেম্বর) ভারতের সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া এ তথ্য প্রকাশ করে। সংগঠনটির যুগ্ম সম্পাদক উজ্বল ঘোষ জানান, মূলত গত বছরের ডিসেম্বর থেকেই বাংলাদেশিদের হোটেল না দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছিল। তবে সে সময় মানবিক বিবেচনায় শিক্ষা ও চিকিৎসার উদ্দেশ্যে ভারতে আসা বাংলাদেশিদের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছিল।

উজ্বল ঘোষের ভাষ্য অনুযায়ী, বর্তমানে বাংলাদেশে কথিত সহিংস পরিস্থিতি এবং ভারতবিরোধী বক্তব্যের কারণে এবার আর কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ফলে শিক্ষার্থী বা চিকিৎসা নিতে আসা—কোনো বাংলাদেশিকেই শিলিগুড়ির এসব হোটেলে থাকার সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও জানান, সংগঠনটির আওতায় শিলিগুড়ি শহরে প্রায় ১৮০টি হোটেল রয়েছে এবং সব সদস্য এই সিদ্ধান্ত কঠোরভাবে অনুসরণ করবেন। পাশাপাশি সংগঠনের বাইরে থাকা আরও অন্তত ৫০টি হোটেলও বাংলাদেশিদের কাছে কক্ষ ভাড়া দিচ্ছে না বলে একটি সূত্র দাবি করেছে।

বিজ্ঞাপন

Shwapno Super Shop

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রতিবছর শিক্ষা, চিকিৎসা ও ভ্রমণের উদ্দেশ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি শিলিগুড়ি সফর করে থাকেন।

0%
0%
No Comment Yet