শ্রমিক নিয়োগের বিষয়ে বাংলাদেশিদের জন্য থাইল্যান্ডের সুখবর

বাংলাদেশিদের জন্য সুখবর এসেছে থাইল্যান্ড থেকে। বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের বিষয়ে দুই দেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) থাইল্যান্ডের শ্রমমন্ত্রী মিসেস ট্রিনুচ থিয়েনথংয়ের দপ্তরে আনুষ্ঠানিকভাবে এই সমঝোতায় সই হয়।

সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে থাইল্যান্ডের শ্রমমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, এই চুক্তির মাধ্যমে অদূর ভবিষ্যতেই বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে। তিনি জানান, থাইল্যান্ডের শ্রমবাজারে বর্তমানে শ্রমিকের ঘাটতি রয়েছে, যা পূরণে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বৈঠকে বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিকভাবে থাইল্যান্ডে কর্মী পাঠানোর প্রতিশ্রুতি দেন। একই সঙ্গে তিনি শ্রম অভিবাসন ব্যবস্থাপনা ও প্রক্রিয়া সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য সংশ্লিষ্ট থাই কর্তৃপক্ষকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এ সময় থাইল্যান্ডের শ্রমমন্ত্রী তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বাংলাদেশের সঙ্গে সম্ভাব্য সমঝোতা কার্যকর করার বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি শ্রমিক সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।

বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025

রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজী থাই ব্যবসায়ী মহলসহ সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে এ পর্যন্ত হওয়া আলোচনা সম্পর্কে শ্রমমন্ত্রীকে অবহিত করেন। তিনি আরও জানান, শ্রম অভিবাসনের ক্ষেত্রে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য প্রধান গন্তব্য দেশের সফল অভিজ্ঞতা অনুসরণে বাংলাদেশ আগ্রহী।

0%
0%
No Comment Yet