পে স্কেল নিয়ে নতুন সিদ্ধান্তে আজ সরকারি কর্মচারীরা

দীর্ঘদিনের অনিশ্চয়তা ও ক্ষোভের পর সরকারি কর্মচারীরা নবম পে স্কেল বা নতুন বেতনকাঠামো নিয়ে এবার কর্মসূচিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শোক ও রাষ্ট্রীয় পরিস্থিতি বিবেচনায় পূর্বে তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে পরিকল্পিত কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছিলেন।

পে কমিশন বিভিন্ন আলটিমেটামের পরও এখনও নবম পে স্কেল সংক্রান্ত সুপারিশ দাখিল না করায় সরকারি কর্মচারী সংগঠনগুলো আজ, শুক্রবার (২৬ ডিসেম্বর) নতুন কর্মসূচি ঘোষণা করবেন। সংগঠনগুলো জানিয়েছে, নতুন বছরের শুরুতেই ধারাবাহিক কর্মসূচি শুরু হতে পারে। সম্ভাব্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রতীকী অনশন, সমাবেশ, মহাসমাবেশ এবং দৈনিক এক থেকে দুই ঘণ্টার কর্মবিরতি। কর্মসূচির ধরন ও নির্দিষ্ট তারিখ সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

এর আগে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ জানিয়েছে, সরকারি কর্মচারীরা চাকরির বিধিমালা ও শৃঙ্খলার বাইরে গিয়ে কোনো কর্মসূচি পালন করবেন না। সংগঠনের এক নেতা বলেন, প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে তারা ইচ্ছামতো কর্মসূচি দিতে পারবেন না; সব কার্যক্রম শৃঙ্খলার মধ্যে হবে।

বিজ্ঞাপন
Dutch Bangla bank Agent Banking

Dutch Bangla bank Agent Banking

উল্লেখ্য, সরকারি চাকরিজীবীদের সুযোগ-সুবিধা ও বৈষম্য নিরসনের জন্য গত জুলাইয়ে অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করে। ছয় মাসের মধ্যে সুপারিশ দেওয়ার বাধ্যবাধকতা সহ প্রজ্ঞাপন জারি করা হলেও নভেম্বর মাসে অর্থ উপদেষ্টা জানান, নতুন পে স্কেল সম্পর্কিত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আগামী সরকার। এই ঘোষণার পর থেকেই সরকারি কর্মচারীদের মধ্যে অসন্তোষ ও হতাশা বাড়তে থাকে।

0%
0%
No Comment Yet