কুমিল্লায় প্রবাসীর স্ত্রীকে অপহরণ-ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে আল আমিন মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে উপজেলা সদরের রামধনীমুড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত আল আমিন মোল্লা (২৩) উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পান্ডুঘর গ্রামের আলী মোল্লা ওরফে অলি ড্রাইভারের ছেলে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে নাবালক অবস্থায় পারিবারিকভাবে এক প্রবাসীর সঙ্গে ওই কিশোরীর বিয়ে দেওয়া হয়। গত ১৮ ফেব্রুয়ারি ওই কিশোরী তার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে গত ১৯ ফেব্রুয়ারি বাবার বাড়িতে ফেরার পথে অভিযুক্ত আল আমিন কৌশলে তাকে অপহরণ করে নিজের ভাড়া বাসায় নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়।

বিজ্ঞাপন

Anjara World Shop

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কিশোরীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পলাতক দুই সহযোগীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

0%
0%
No Comment Yet