মাদারগঞ্জে ফাঁসিতে ঝুলে মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যু
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: সোমবার, ১৮ মে ২০২৬ সময়: ২৩:২১:২১
জামালপুরের মাদারগঞ্জে আমিনুল (৩৬) নামে মানসিক ভারসাম্যহীন যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।
আজ সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলার ৩ নং গুনারীতলা ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার খলিলুর রহমানের ছেলে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন মাদারগঞ্জ সার্কেল এএসপি মোস্তাফিজুর রহমান ভূইয়া, এস আই আশরাফুল আলম সহ সঙ্গীয় ফোর্স। লাশ দেখার জন্য শত শত মানুষের ভীড় জমে।
নিহতের ছোট ভাই মমিন জানান আমার ভাই সহজ সরল ছিল নিজে পরিশ্রম করে খাইতো কিন্তু যাবৎ মাথার সমস্যা চিকিৎসা করিয়ে ভালো হয়নি। হঠাৎ করে সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।নিহতের স্ত্রী মালেকা বেগম জানান মাথার সমস্যা ছিল ২৪ ঘন্টায় ঘরের ভিতর থাকতো। আমরা খোঁজতে খোঁজতে দেখি সে পাকের ঘরের ভিতরে ফাঁসি দিয়ে আছে এলাকার লোকজন নামাইছে।
বিজ্ঞাপন
Anjara World Shop
সাবেক ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন আয়না জানান আমিনুর একজন সহজ সরল লোক ছিল। কয়েকমাস যাবৎ সে মানসিক ভারসাম্যহীন হয়ে ঘরেই অবস্থান করে। হঠাৎ করেই সে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। তার ব্যাপারে এলাকায় কারো কোন অভিযোগ নেই। পরিবার থেকে লাশ গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে আবেদন করেছে।
No Comment Yet