২৫ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ১
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: রবিবার, ০৮ মার্চ ২০২৬ সময়: ০৬:০৫:২৬
দিনাজপুরের বিরল উপজেলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় দুইটি কষ্টিপাথরের মূর্তিসহ একজনকে আটক করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন। আটক ব্যক্তির নাম রাসেল ইসলাম (৩৩)। কষ্টিপাথরের মূর্তিটির বাজারমূল্য আনুমানিক ২৫ লাখ টাকা।
আটক রাসেল ইসলাম বিরল উপজেলার ধনগ্রামের মকবুল হোসেনের ছেলে।
শনিবার (৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার মঙ্গলপুর ইউনিয়নে রাসেলের বাড়ি থেকে কষ্টিপাথর উদ্ধার করা হয়। এছাড়াও আটক ব্যক্তির তথ্যমতে একই উপজেলার ফরক্কাবাদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় আরও একটি কষ্টিপাথর উদ্ধার করা হয়।
শনিবার (৭ মার্চ) বিকালে প্রেস বিফ্রিং করে বিষয়টি নিশ্চিত করেছেন জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী।
বিজ্ঞাপন
Anjara World Shop
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দিনাজপুরের বিরল উপজেলার ধনগ্রামে অভিযান চালায়। এ সময় ভারতে পাচারের জন্য আসামির বাড়িতে লুকিয়ে রাখা একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই উপজেলার ফরক্কাবাদ গ্রাম থেকে পরিত্যক্ত অবস্থায় আরও একটি মূর্তি উদ্ধার করা হয়। মূর্তি দুটির ওজন ২৫ কেজি ৬৭০ গ্রাম, যার আনুমানিক মূল্য ২৫ লাখ ৭২ হাজার ৬০০ টাকা।
No Comment Yet