ব্র্যাক ব্যাংক ও পূবালী ব্যাংককে প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ
প্রতিবেদক: অনলাইন ডেস্ক
সময়: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ সময়: ১৯:৫৯:০৩
ঢাকা, ৩০ এপ্রিল, ২০২৬ (বাসস) : সরকারি সিকিউরিটিজে প্রাইমারি ডিলার হিসেবে ব্র্যাক ব্যাংক পিএলসি ও পূবালী ব্যাংককে নিয়োগ দেওয়া হয়েছে।
আজ বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট (ডিএমডি) কর্তৃক জারি করা এক সার্কুলার লেটারে এ তথ্য জানানো হয়।
মে মাসের প্রথম কার্যদিবস থেকে পরবর্তী তিন বছরের জন্য ব্যাংক দুটি সরকারি সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে দায়িত্ব পালন করবে।
বিজ্ঞাপন
DBBL Deposit Plus Scheme (DPS) ; Interest Rate 2025
সার্কুলারে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ২০২৬ সালের ২৯ এপ্রিল দুটি পৃথক স্মারকের আলোকে ‘সরকারি সিকিউরিটিজে প্রাইমারি ডিলারদের তালিকাভুক্তি ও কার্যক্রম পরিচালনা নির্দেশিকা, ২০২৫ (সংশোধিত)’ অনুসরণ সাপেক্ষে ব্র্যাক ব্যাংক পিএলসি ও পূবালী ব্যাংক পিএলসিকে এ অনুমোদন দেওয়া হয়েছে।
No Comment Yet